বহুতল ভবন থেকে রহস্যজনকভাবে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগর এলাকার একটি বহুতল ভবন থেকে রহস্যজনকভাবে পড়ে গতকাল বুধবার এক ব্যবসায়ী মারা গেছেন। তাঁর নাম শাহ আলম ভূঁইয়া (৫৫)।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, বিজয়নগর কালভার্ট রোডের একটি ১৫ তলা ভবনের ১০ তলা থেকে এক ব্যক্তি পড়ে গেছেন বলে বিকেলে খবর পায় পুলিশ।সন্ধ্যা ছয়টার দিকে ওই স্থান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে হাসপাতালে যান নিহতের ভাতিজা জাহাঙ্গীর হোসেন।