বাংলা একাডেমীর তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকতথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘অর্থনীতিতে আমরা যথেষ্ট এগোতে না পারলেও গর্বের সঙ্গে বলতে পারি— আমাদের সাহিত্য অনেক সমৃদ্ধ, বিশ্বসাহিত্যের মর্যাদার অধিকারী। আমাদের সাহিত্যে অতীতের যে অর্জন তার ধারাবাহিকতা বজায় রাখতে তরুণেরা অঙ্গীকারবদ্ধ হবে।’ গতকাল রোববার বাংলা একাডেমী পরিচালিত তরুণ লেখক প্রশিক্ষণ কোর্স প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হায়াত্ মামুদ। স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।ছয় মাস মেয়াদি এই তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে ২০ জন তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে।