বাংলা ডোমেইন চালু হবে মার্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্চ মাসে বাংলা ডোমেইন চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ। বাংলা ডোমেইন চালু হলে ইন্টারনেটে ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি পাবে।গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি স্থানীয় হোটেলে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে টেলিযোগাযোগ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেলিকম রিপোর্টার্স ফোরাম ওই বৈঠকের আয়োজন করে।জিয়া আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে প্রয়োজন সম্মিলিত সিদ্ধান্ত। স্টেকহোল্ডার ও নিয়ন্ত্রণকারীদের উন্নয়নের জন্য গণমাধ্যমের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে। আর এ খাতের সব ধরনের দুর্নীতি রুখতে কর্তৃপক্ষ কিছু কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান তিনি।