বাংলাদেশ ইউনিভার্সিটির দুই দিনের ক্যারিয়ার ফেস্টিভাল শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেস্টিভাল গতকাল বুধবার শেষ হয়েছে। দুই দিনের এই ফেস্টিভালে বিশেষজ্ঞরা ১৩টি বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন। সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য গোলাম আলী ফকির। অনুষ্ঠানে বক্তৃব্য দেন এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহীম। অন্যান্যের মধ্যে ছিলেন স্টেপআপ ফাউন্ডেশনের পরামর্শক আহমেদ বারী, ফিউচার ভিশনের পরামর্শক নাজনীন খানম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম, প্রমুখ।