বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন উপাচার্য আনোয়ারুল হক শরীফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আনোয়ারুল হক শরীফ। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক শরীফ ১৯৬৪ ও ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭০ সালে নিজ বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
১৯৭৫ সালের অক্টোবরে তিনি লিবিয়ার ত্রিপলির আল-ফাতাহ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সেখানে তিনি বাংলাদেশ কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। জাবি শিক্ষক সমিতির সদস্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ডিনের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি