বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ প্রধান সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক নতুন এই ক্যাম্পাসের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে নানক বলেন, নিজস্ব স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটি বিভিন্ন মহলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করেছে। অল্প সময়ে বিশ্ববিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।অনুষ্ঠানের বিশেষ অতিথি, জাতীয় অধ্যাপক চিকিৎসক এম আর খান বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি তুলনামূলক কম খরচে মানসম্পন্ন শিক্ষাদান করছে। এতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ মালিক। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. গোলাম আলী ফকির। আরও বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর, হাবিবুর রহমান মিজান, মো. সাদেক খান, ছাত্র-কল্যাণ উপদেষ্টা সাদিক ইকবাল প্রমুখ। ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট কাজী জামিল আজহারের অনুপস্থিতিতে তাঁর পাঠানো বাণী পড়ে শোনান কাজী শিহাব আনসারী আজহার। স্থপতি ইকবাল হাবিব অনুষ্ঠানে স্থায়ী ক্যাম্পাসের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ক্লাবের আয়োজনে মেলা, বিশ্ববিদ্যালয়ের শরৎ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।