বাংলাদেশ ইতিহাস সমিতির নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি এ এইচ আহমেদ কামালকে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইতিহাস সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ইতিহাস সমিতির ১৬তম দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার ইতিহাস সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। গত ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত তিন দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশ ও ভারতের প্রায় দুই শ ইতিহাসবিদ অংশ নেন।৩৯ সদস্যবিশিষ্ট ইতিহাস সমিতির উল্লেখযোগ্যরা হলেন আবদুল মমিন চৌধুরী, আতফুল হাই শিবলী, সৈয়দ আনোয়ার হোসেন, মুনতাসীর মামুন, জাহেদা আহমেদ, এনামুল হক খান, ডালিয়া আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।