বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগে বিদ্যুত্ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের একটি কক্ষে গতকাল মঙ্গলবার সকালে আগুন লেগে পুরো ভবনে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে আতঙ্ক দেখা দিলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিনির্বাপনযন্ত্রের সাহায্যে ব্যাংকের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলেন।সূত্র জানায়, গতকাল সকাল ১০টা আট মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে শুধু ধোঁয়া দেখতে পান। ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।