বাংলাদেশ-মার্কিন সামরিক মহড়ায় সিপিবির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র নানা অজুহাতে বাংলাদেশ-মার্কিন যৌথ সামরিক মহড়া চালানোয় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। দলটির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরেই দেশটি নানা ধরনের নিরাপত্তার অজুহাত তুলে এই অঞ্চলে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তাঁরা বলেন, আধিপত্য বিস্তারের লক্ষ্যে বাংলাদেশকে ব্যবহারের গভীর যড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া এ দেশের স্থল ও সমুদ্রসীমায় ছড়িয়ে থাকা প্রাকৃতিক সম্পদের ওপরও তাদের নজর রয়েছে। নেতারা বলেন, সর্বশেষ যশোহরের মনিরামপুরের বিমান ঘাঁটিতে ‘এক্স পেক-অ্যাঞ্জেল ১০-৩’ যৌথ মহড়া চলছে। এর আগে ১৫ মে বাংলাদেশ-মার্কিন ‘টাইগার সার্ক-২’ নামের যৌথ মহড়া সিলেটে শেষ হয়েছে। ২০০৯ সালের নভেম্বরে বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় নিরাপত্তার নামে অনুষ্ঠিত হয় ‘টাইগার সার্ক।’ তাঁরা বলেন, বাংলাদেশ-মার্কিন যৌথ সামরিক মহড়ার পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীও এই অঞ্চলে আধিপত্য বিস্তারে সচেষ্ট। বিজ্ঞপ্তি।