বাংলাদেশ সংবাদ পাঠক সমিতির নাম পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ পাঠক সমিতির নতুন নাম দেওয়া হয়েছে নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশ (এনপিএসবি)। দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সংবাদ উপস্থাপকেরা এই সোসাইটির সদস্য। গত শুক্রবার রাজধানীর ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তনে সমিতির বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সোসাইটির জ্যেষ্ঠ সহসভাপতি রুকসানা আনোয়ার। সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের নির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।