বাংলাদেশের গণমাধ্যকেও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে
বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোতে যে উন্নততর প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়াতে হলে বাংলাদেশকেও এসব প্রযুক্তির ব্যবহার করতে হবে। কারণ, বর্তমান বিশ্বে উন্নত প্রযুক্তি থেকে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া এজেন্সি ‘মিডিয়া একসিস’ ও ‘কারেট’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।গণমাধ্যমে পরিবর্তন শীর্ষক এ অনুষ্ঠানে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম বলেন, বাংলাদেশের গণমাধ্যমে গত কয়েক বছরে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। আধুনিক প্রযুক্তি ব্যহারের প্রতিযোগিতাও বেড়েছে। আর এতে করে গত ১০ বছরে দেশে সংবাদপত্রে আধুনিকতার ছাপ পড়েছে।তিনি বলেন, সংবাদপত্রকে প্রতিদিনই তার পাঠকের কাছে পরীক্ষা দিতে হয়। পাঠক ঠিক করেন ৮ বা ১০ টাকা দিয়ে কোন কাগজ কিনবেন। তিনি বলেন, পাশ্চাত্যে সংবাদপত্রের দুর্দিন হলেও বাংলাদেশে এখনো সংবাদপত্রের সংখ্যা বাড়ছে। এটি একটি ইতিবাচক ঘটনা।অনুষ্ঠানে ভারতের এজিস মিডিয়ার আশিস ভাসিন, লি স্টিফেনস ও রাবেত খান বক্তব্য দেন।