বাংলাদেশের বৈমানিক ইফালপার সহসভাপতি নির্বাচিত হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসো-সিয়েশনের (ইফালপা) সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বৈমানিক ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ১২ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত ইফালপার বার্ষিক সম্মেলনে এশিয়া-ওয়েস্ট অঞ্চলের সহসভাপতি পদে নির্বাচিত হন তিনি। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য ১৯৪৮ সালে ইফালপার যাত্রা শুরু হয়। এখন ১০০টি দেশের লক্ষাধিক বৈমানিক এর সদস্য। সংগঠনটির সদর দপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত। ইসতিয়াক ১৯৯৩ সালে বাংলাদেশ বিমানে যোগ দেন। বিজ্ঞপ্তি।