বাংলাদেশের রাস্তায় চলাচলকারী যানবাহনের ৬০ শতাংশই সংকুচিত প্রাকৃতিক গ্যাসচালিত। এসব যানবাহনে যে পরিমাণ সিএনজি ব্যবহূত হয়, তা মোট ব্যবহূত প্রাকৃতিক গ্যাসের মাত্র পাঁচ শতাংশ।সিরডাপ মিলনায়তনে ‘সিএনজির নিরাপদ ব্যবহার ও আমাদের পরিবেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল বুধবার বক্তারা এসব তথ্য দেন। এশিয়া প্যাসিফিক ন্যাচারাল গ্যাস ভেহিক্যালস অ্যাসোসিয়েশন ও গ্রিন ফুলে সিএনজি কনভারসন সেন্টার যৌথভাবে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেন, সিএনজির ব্যবহার বাড়ার কারণে ২০০৫ সালের পর দেশে পরিবেশদূষণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। সিএনজির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে গেছে—এ রকম ধারণা তৈরি হয়েছে। এই ধারণা আসলে পুরোপুরি ঠিক নয়।বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটি ফর আরবান এনভায়রনমেন্টাল প্রটেকশনের সাধারণ সম্পাদক আকতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক এহসান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক কে এইচ এস ইলিয়াস হোসেন প্রমুখ বিজ্ঞপ্তি।