বাংলাবাজার সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।পুনর্মিলনী উপলক্ষে বিদ্যালয় চত্বর প্রাক্তন ছাত্রীদের পদচারণে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পুনর্মিলনী ২০১০ কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রীরা স্মৃতিচারণা করেন। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।