বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আর কে টাওয়ারের আশপাশের রাস্তায় মানুষের ভিড়
ছবি: আশরাফুল আলম

১০ তলা ভবনটির নিচতলায় সিরামিকস, টাইলস ও বাথরুম ফিটিংসের শোরুম রয়েছে। এ ছাড়া ভবনটির বিভিন্ন তলায় বেসরকারি ব্যাংকের শাখা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আর কে টাওয়ারে লাগা আগুন
ছবি: আশরাফুল আলম

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আটটি ইউনিট কাজ করছে। তবে বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়া যায়নি।