পরিবেশ অধিদপ্তর রাজধানীর বাংলামোটর এলাকায় শব্দদূষণ এবং কালো ধোঁয়া নির্গমনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম গত রোববার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং নূরজাহান টাওয়ারে অভিযান চালিয়ে এই জরিমানা করে।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শব্দের মাত্রা যথাক্রমে ৬৮ ও ৮০ ডেসিবল পায়। এসব ভবনে ব্যবহূত জেনারেটরে মারাত্মক ত্রুটি থাকায় শব্দের মাত্রা অসহনীয় হয়ে ওঠে, যা দুটি অ্যাপার্টমেন্টের ২০টি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। এসব জেনারেটরের নির্গত কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে দূষণ ঘটাচ্ছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ভবন মালিকদের পরিবেশ অধিদপ্তরে তলব করে নূরজাহান টাওয়ারকে চার লাখ টাকা এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে দণ্ডিত করে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন। দুটি ভবনের কর্তৃপক্ষকে যথাক্রমে ১০ ও ১৫ দিনের মধ্যে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নেওয়া এবং ধোঁয়া নির্গমন পাইপের উচ্চতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়।এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী জানান, শব্দদূষণ নিয়ে শিক্ষিত সমাজের মধ্যে এখনো পূর্ণাঙ্গ সচেতনতা আসেনি। পরিবেশ অধিদপ্তর তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে নগরজীবনকে নিরাপদ রাখতে চায়। বিজ্ঞপ্তি।