বাংলার ওপর বিশ্বায়ন ও আকাশ সংস্কৃতির প্রবল প্রভাব পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বায়ন ও আকাশ সংস্কৃতির প্রবল প্রভাব পড়ছে বাংলা ভাষার ওপর। সংবাদপত্র ভুল বানানে ভুল বাংলা লিখছে। আর টেলিভিশন, বিশেষ করে বেসরকারি বেতারগুলো বাংলা ও ইংরেজির মিশ্রণে ‘বাংলিশ’ ভাষার প্রচলন করছে। এতে একুশের গৌরব ক্ষুণ্ন হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার ‘স্বাধীনতার চার দশক: বাংলাদেশে বাংলা ভাষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি গতকাল শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।সৌরভ সিকদার বলেন, ব্যবস্থাপত্রে ওষুধের নাম বাংলায় লিখলে, উচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহার করলে, বিদেশি পণ্যের মোড়কে বাংলা ভাষা থাকলে, গণমাধ্যমে ভাষা ব্যবহার নীতিমালা চালু হলে বাংলা ভাষা জীবন্ত ও উন্নত হবে। তিনি ভাষা কমিশন গঠন ও ভাষা নিয়ে কাজ করছেন এমন ব্যক্তিদের সরকারিভাবে অনুদান ও পুরস্কৃত করার সুপারিশ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম পরিভাষা তৈরির জন্য ভাষাবিজ্ঞানীদের অনুরোধ জানান।এক প্রশ্নের উত্তরে সৌরভ সিকদার বলেন, আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু বাংলা ভাষাকে বিকৃত করা যাবে না।