বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কোনো ষড়যন্ত্রই তা রুখতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক শিশু সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের বিকাশের জন্য তাৎপর্যময় একটি দিন। বিশেষ অতিথি সাংসদ ফজিলাতুননেসা (ইন্দিরা) বলেন, বঙ্গবন্ধু হলেন স্বাধীনতার প্রতীক। সাংসদ আশরাফুন্নেসা মোশাররফ বলেন, বঙ্গবন্ধু সারা জীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম, ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, নায়েমের মহাপরিচালক শামছুর রহমান, ফাউন্ডেশনের মহিলা কো-অর্ডিনেটর কামরুন্নেসা মান্নান প্রমুখ।