বাংলায় দুর্ভিক্ষের সময় বেশি ক্ষতিগ্রস্ত ছিল নারী-শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলায় দুর্ভিক্ষের সময় পুরুষের চেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল নারী ও শিশুরা। রাজনৈতিক সংকটও অনেক বেশি ছিল। সে সঙ্গে ছিল সাংস্কৃতিক সংকট।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল রোববার সকালে এক সেমিনারে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পল ই. গ্রেনো এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ‘সত্তর বছর পর ১৯৪৩-৪৪ সালের বাংলার দুর্ভিক্ষ নিয়ে পুনঃচিন্তা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক পল গ্রেনো। এতে তিনি ১৯৪৩-৪৪ সালে দেশের দুর্ভিক্ষের পটভূমি ও রাজনৈতিক সংকটের বিভিন্ন দিক আলোচনা করেন। দুর্ভিক্ষ নিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ফজলুল হক সরকারের গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন। পল গ্রেনো এই দুর্ভিক্ষের বিষয়ে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ সেলিম বলেন, ‘১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় ঔপনিবেশিক সরকারগুলো বাণিজ্যিক লাভকেই বেশি গুরুত্ব দিত। এ জন্য তাদের কাছে উপমহাদেশের মানুষের জীবনের মূল্য ছিল না।’ এ সময় সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদ, ইতিহাস বিভাগের শিক্ষক মুছা. খোদেজা খাতুন, বিলাল হোসাইন, এস এম তানভীর আহমদ, মুর্শিদা বিনতে রহমান, হাসান মফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।