বাজারব্যবস্থা নিয়ে গবেষণা করবে বিএমএসআরএস
‘বাংলাদেশ মার্কেটিং অ্যান্ড সোশ্যাল রিসার্চ সোসাইটি’ (বিএমএসআরএস) দেশের বাজার ও সমাজব্যবস্থা নিয়ে গবেষণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। ‘রিসার্চ ইন বাংলাদেশ অ্যাকশন’ কার্যক্রমের আওতায় প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা দেশের সাধারণ ভোক্তা, বাজার ও সমাজব্যবস্থাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তুলে আনবেন। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট সালমান এফ রহমান, সাংসদ নাজমুল হাসান, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির, সংগঠনের সাধারণ সচিব আমির ওয়াহাব, জ্যেষ্ঠ সহসভাপতি নাসির উদ্দিন খান ও ইংল্যান্ডের জ্যেষ্ঠ গবেষক স্কারলেট এন্সটিন ওবিই এবং গ্রাহাম মাইটনসহ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এই গবেষণার মাধ্যমে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সহায়ক তথ্য-উপাত্ত পাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।