বাজেটে শিক্ষার ১০টি বিষয়ে বরাদ্দের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো, এমপিও-বঞ্চিত প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তিসহ শিক্ষার ১০টি বিষয়ে আগামী বাজেটে অর্থ বরাদ্দের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। সংগঠনের নেতারা গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে স্পিকার আবদুল হামিদের সঙ্গে দেখা করে এই দাবি জানান।স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় শিক্ষকনেতাদের মধ্যে ছিলেন কাজী ফারুক আহমেদ, মোহাম্মদ আজিজুল ইসলাম, আসাদুল হক প্রমুখ।