বাজেটে সস্তা সিগারেটের দাম দ্বিগুণ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক টাকা মূল্যের সিগারেট দেশের মোট সিগারেট বাজারের শতকরা ৫৫ ভাগ দখল করে আছে। গ্রাম এলাকায় দুই-তৃতীয়াংশের বেশি সিগারেট এক টাকা বা তারও কম দামে বিক্রি হয়। সস্তা হওয়ায় তরুণ ও স্কুলগামী ছেলেরা এ সিগারেটের প্রতি বেশি ঝুঁকছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনন্যা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। তাঁরা আসন্ন বাজেটে সস্তা সিগারেটের মূল্য ও শুল্ক দ্বিগুণ করার দাবি জানিয়েছেন। প্রয়োজনে এসব সস্তা সিগারেট বাজারে নিষিদ্ধ করারও দাবি জানান। মানববন্ধনে নাট্যব্যক্তিত্ব নাদের চৌধুরী, অভিনেত্রী শামীমা আক্তার, অনন্যা সোশ্যাল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সংগঠনের চেয়ারম্যান মুজিবুর রহমান, সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।