বাড়ির তত্ত্বাবধায়ক তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে বাড়ির মালিক বৃদ্ধা শরিফুননেছা হত্যা মামলায় গ্রেপ্তার করা বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনকে গতকাল শনিবার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পল্লবী থানার পুলিশ জানায়, গতকাল শনিবার পল্লবী থানার পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান মল্লিক গতকাল প্রথম আলোকে বলেন, শরিফুননেছাকে হত্যায় বাড়ির তত্ত্বাবধায়ক রাকিব হোসেনের সম্পৃক্ততা রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাঁকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল, তা জানতে রাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  গত বুধবার রাতে মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ১ নম্বর অ্যাভিনিউর নিজ বাড়িতে শরিফুননেছাকে (৭৮) গলা কেটে হত্যা করা হয়। ওই বাসায় শরিফুননেছার সঙ্গে থাকা তাঁর ছোট ছেলে রফিকুল ও তাঁর স্ত্রী থাকলেও তাঁরা বাইরে ছিলেন।