বাড্ডায় দেয়াল ভেঙে ব্যাংকে ঢুকে ডাকাতির সময় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীতে বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় ডাকাতি করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল, হৃদয় ও মামুন।

আজ রোববার দুপুরে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ভোররাতে বাড্ডার আইএফআইসি ব্যাংকের সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন ঢোকেন। তিনি শাবল দিয়ে ব্যাংকের একটি ভল্ট ভেঙে ফেলেন। বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

নূরে আলম মাসুদ সিদ্দিকী আরও জানান, ‘৯৯৯ থেকে আমাদের জানালে, আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।’ তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।