বাড্ডায় বন্ধুর ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইসাইকেল নিয়ে মারামারিতে বন্ধুর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন হামলাকারীও। গত শনিবার রাতে বাড্ডার খানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক হাসান (২৪) একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারেককে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু সুমন। পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের চিকিত্সা চলছে।

পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে সাইকেল নিয়ে তারেক ও সুমনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দুজনই মারামারি শুরু করেন। তারেকের পেটে ছুরি ঢুকিয়ে দেন সুমন। তারেকও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন সুমনকে। লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারেককে মৃত ঘোষণা করেন চিকিৎ​সক।