বাড্ডায় মারধরে আহত ব্যক্তি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় মারধরে আহত নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে কয়েকজন লোক নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। পরে তাঁর লাশ মর্গে পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যরা গিয়ে তাঁর লাশ শনাক্ত করে।বাড্ডা থানার এসআই হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।