বাড্ডায় যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকার একটি ঝিল থেকে গতকাল সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৬)। তিনি বাড্ডা থানার অন্যতম তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ জানান, ফারুক ওরফে কানপচা ফারুক একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত বুধবার রাতে বা গতকাল ভোরে ফারুককে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। গতকাল সকালে বাড্ডার লিংক রোডের গুদারাঘাট এলাকার কুমিল্লাপট্টির একটি ঝিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ফারুকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারি ও চাঁদাবাজির মামলার তথ্য পাওয়া গেছে।পুলিশ কর্মকর্তা জানান, ফারুককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর মৃতদেহের সঙ্গে একটি নতুন গামছাও পাওয়া গেছে।