বাপার নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে ক্যাপ্টেন এস এম হেলাল সভাপতি ও এম এ বাসিত মাহতাব সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্প্রতি বাপার ২০১২-১৩ সালের নবনির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে। এ ছাড়া ক্যাপ্টেন হাসনাইন চৌধুরী সহসভাপতি, ক্যাপ্টেন সাইদ ফজলে রাব্বী আহমেদ ও ফার্স্ট অফিসার সৈয়দ নাজমুল হাসান যুগ্ম সম্পাদক, ক্যাপ্টেন জয়নাল মিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।