বাবা জর্দাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কাপ্তান বাজারে একটি জর্দার কারখানায় অভিযান চালিয়ে অতিরিক্ত নিকোটিনযুক্ত জর্দা বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আদালত ৫৫/এ, কাপ্তান বাজারে বাবা জর্দার কারখানায় অভিযান চালান। কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, নোংরা মেঝের মধ্যে তৈরি করা জর্দা অন্যান্য উপাদানের সঙ্গে মেশানোর কাজ চলছে। কয়েকজন নারীকর্মী খালি হাতে সেগুলো প্যাকেটজাত করছেন। ভেতরে তামাকের উত্কট গন্ধে সেখানে কিছুক্ষণ অবস্থান করাও দায়। বিএসটিআইয়ের কর্মকর্তা নজীর আহমেদ মিয়া বলেন, তামাকজাত পণ্যে নিকোটিনের সঠিক ও সহনীয় মাত্রা ০.২৫ থেকে .০৩ পর্যন্ত। এর বেশি ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাবা জর্দার কারখানায় কোনো পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই, নেই কোনো রসায়নবিদও।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে জর্দা উত্পাদন, বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করা এবং জর্দার প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা পাওয়া যায়নি। এসব অপরাধে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আবদুল্লাহ ও আবদুল জব্বারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের ত্রুটিগুলো সংশোধন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন আদালত।