বাবুবাজারে নর্দমার ঢাকনা ভাঙা ভেতরে গভীর খাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজার মাজারসংলগ্ন সড়কে গত কয়েকদিন ধরে গভীর নর্দমার ঢাকনা (স্লাব) ভেঙে গেছে। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ছাড়া একই এলাকায় নর্দমা পরিষ্কারের পর ফেলে রাখা ময়লা রাস্তায় রেখে দেওয়ায় পথচারীদের দুর্ভোগও পোহাতে হচ্ছে। জানা গেছে, গত তিন-চার দিন ধরে বাবুবাজার মাজারের পশ্চিম পাশের সড়কে ওয়াসার গভীর নর্দমার একটি ঢাকনা ভেঙে গেছে। ভেঙে পড়া ঢাকনার নিচে নর্দমার গভীরতা ১৫ থেকে ২০ ফুট। এতে যানবাহনের চাকা গর্তে আটকা পড়ছে। ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ঢাকনা না থাকার বিষয়টি তাঁদের জানা ছিল না। নর্দমার ঢাকনা ও ময়লার ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।