বাম নেতাদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে বাম-প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাম নেতারা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কমরেড নির্মল সেনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মল সেন পরলোকগমন করেন। কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিকনেতা সিদ্দিকুর রহমান, তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।