বাম মোর্চার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চা নেতারা। গতকাল মঙ্গলবার মোর্চার কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তাঁরা বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক শাসকদের তৎপরতা দেখলে মনে হয় জনগণ নয়, ভারতসহ বিদেশি গোষ্ঠীই তাদের ক্ষমতায় বসানোর মালিক।’ মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।