বার কাউন্সিল নির্বাচনে আজ ভোট গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১২-এর ভোট গ্রহণ আজ বুধবার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের জেলা বারের ৭৭টি কেন্দ্রে একযোগে এ ভোট হওয়ার কথা। এবারের নির্বাচনে সরকার-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ এবং স্বতন্ত্র প্যানেলের ব্যানারে আইনজীবীরা নির্বাচনে অংশ নিচ্ছেন।সাতটি করে সাধারণ ও গ্রুপভিত্তিকসহ মোট ১৪টি আসনের বিপরীতে ৫৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।যোগাযোগ করা হলে বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৪০ হাজারের বেশি।’