বারডেম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকার পারভেজ হাসান (৪০) নামের এক ব্যক্তির লাশ শাহবাগের বারডেম হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে দারুস সালাম থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে, ছেলেকে হত্যার অভিযোগ এনে তদন্তের আবেদন করেছেন পারভেজের মা।দারুস সালাম থানার এসআই ফজলুল হক বলেন, সোমবার গভীর রাতে কাফন মোড়ানো অবস্থায় পারভেজের লাশ উদ্ধার করা হয়। এসআই বলেন, পারভেজের স্ত্রী শাহনাজ পারভীন পুলিশকে জানিয়েছেন, পারভেজ অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই বলেন, তবে পারভেজের মা মমতাজ বেগম মৃত্যুর ব্যাপারে সন্দেহ পোষণ করে পুলিশকে যথাযথ তদন্ত করতে লিখিতভাবে আবেদন করেছেন।