বারিধারায় গাড়ির গ্যারেজে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বারিধারা এলাকার জে ব্লকে গাড়ির গ্যারেজে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বারিধারা জে ব্লক এলাকার কয়েকটি গাড়ির গ্যারেজ রয়েছে। রাত সাড়ে নয়টার দিকে ওই গ্যারেজগুলোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পৌনে ১১টার দিকে তারা আগুন নেভায়। সেখানে কর্মচারী না থাকায় কেউ হতাহত হননি। গ্যারেজগুলোতে কোনো গাড়ি ছিল না। কিছু যন্ত্রপাতি ছিল, সেগুলো পুড়েছে।