বারিধারায় গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী ফিন্নি বারিধারার মেলরোজ অ্যাপার্টমেন্টের (বাড়ি ১৭, সড়ক ১৩) ২/বি নম্বর ফ্ল্যাটে কাজ করত। ২২ জুলাই ওই ফ্ল্যাটেই সে মারা যায়। এ বিষয়ে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।গতকাল শনিবার মেলরোজ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটের মালিক ফিরোজ আহমেদ প্রথম আলোর কার্যালয়ে এসে জানান, ফ্ল্যাটের দারোয়ানদের বক্তব্য অনুযায়ী ফিন্নির আনুমানিক বয়স ছিল ১৩ বা ১৪ বছর। ফিন্নির ফ্ল্যাটের মালিক ও তাঁর স্ত্রী প্রায়ই গভীর রাতে ফিরতেন। স্বামী-স্ত্রী গৃহকর্মীদের মারধর করতেন ও তাদের কান্নার শব্দ পাওয়া যেত। প্রায় দেড় বছর আগে ওই একই ফ্ল্যাটে আরেক গৃহকর্মীর অপমৃত্যু ঘটে।২৩ জুলাই গুলশান থানায় ফিন্নির মৃত্যুর বিষয়টি লিখিতভাবে জানান বিভিন্ন ফ্ল্যাটমালিক—এস এম আনোয়ারুজ্জামান, এম এ বারেক, মো. রফিকুল ইসলাম, এ কে এম নজরুল বারী ও ফিরোজ আহমেদ। তাঁদের বক্তব্য অনুযায়ী, ২২ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ফিন্নির মৃতদেহ ফ্ল্যাটের মালিকের শাশুড়ি বাসার অন্য গৃহকর্মীদের সহায়তায় নিচে লিফটের সামনে আনেন। দারোয়ানেরা বিষয়টি অন্যদের জানান। পুলিশ আসার আগেই ফ্ল্যাটের মালিক ট্যাক্সি দিয়ে লাশ নিয়ে চলে যান।মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. জাহাঙ্গীর আলম খান প্রথম আলোকে জানান, গৃহকর্মীর খালাতো বোন সেলিমা আক্তার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।