বারিধারায় বহুতল ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বারিধারা এলাকায় একটি ছয়তলা ভবনের পাঁচতলায় আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৪টা ২৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, বারিধারার জে ব্লকের একটি ভবনে আগুন লেগেছে। ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক, সেটা জানা যায়নি।
শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট গিয়ে যুক্ত হয়। এখন মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।