বার্ন ইউনিটে দুই সপ্তাহ বিনা মূল্যে চিকিৎসা দেবে ইতালীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আগামী ১ জানুয়ারি থেকে দুই সপ্তাহ বিনা মূল্যে চিকিৎসা দেবে ইতালীয় চিকিৎসক দল।ডিএমসিএইচের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালি থেকে আসা চিকিৎসক দল ১ জানুয়ারি থেকে দুই সপ্তাহ পোড়া, এসিডদগ্ধ, জন্মগত মুখমণ্ডল বিকৃতি, পোড়াজনিত ও দুর্ঘটনাজনিত বিকলাঙ্গদের ডিএমসিএইচের বার্ন ইউনিটে বিনা মূল্যে চিকিৎসা দেবে। চিকিৎসা পেতে ইচ্ছুক ব্যক্তিদের ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনতলায় অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।