বালিকা বিদ্যালয়ে আইসিটি-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার অন্তত একটি বালিকা বিদ্যালয়ে কম্পিউটার, ইন্টারনেট ও স্ক্যানার দেওয়া হবে।গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনার ও ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। এ ছাড়া প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী দেশের প্রত্যন্ত অঞ্চলের চারটি বালিকা বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি।