বালু নদ থেকে গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তলনা এলাকায় বালু নদের তলদেশ খোঁড়ার সময় কাদার সঙ্গে তিন দিনে ২৬৫টি গুলি উঠে এসেছে। পুলিশের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময় বালু নদে ফেলে দেওয়া বা পড়ে যাওয়া হালকা মেশিনগানের (এলএমজি) গুলি।খিলক্ষেত থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, কয়েক দিন ধরেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল করপোরেশন (বিআইডব্লিউটিসি) বালু নদের তলদেশ খুঁড়ছিল (ড্রেজিং)। খোঁড়ার সময় গত শুক্রবার নদের তলদেশ থেকে কাদার সঙ্গে ৯৬টি গুলি উঠে আসে। এরপর শনিবার ১৫৭টি ও গতকাল রোববার ১২টি গুলি পাওয়া যায়।