বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুজনেরই বিয়ে হয় ১৮ বছর বয়স হওয়ার আগেই। অন্যদিকে প্রতি ১০ জন কিশোরীর মধ্যে তিনজনেরই বিয়ে হচ্ছে ১৫ বছর বয়সের মধ্যে। কিশোরী বয়সেই এরা মা হতে বাধ্য হচ্ছে। এ বাল্যবিবাহ ঠেকাতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।গত বুধ ও বৃহস্পতিবার ডিস-অ্যাডভানটেজড অ্যাডোলেসেন্টস ওয়ার্কিং এনজিওস ফোরাম (ডন) আয়োজিত জাতীয় কৈশোর সম্মেলনে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ‘বাল্যবিবাহ বন্ধ করো, কিশোরী মাতৃত্ব রোধ করো।’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুন্নেসা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।