প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাল্যবিবাহ বন্ধ করতে সরকার কঠোর আইন করতে দ্বিধা করবে না। তিনি জানান, প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইনে সাজা খুব কম এবং আরও কিছু ঘাটতি আছে। ফলে আইনটি তেমন কার্যকর হচ্ছে না। তিনি বলেন, আর্থিক দুরবস্থা ও শিক্ষার অভাব বাল্যবিবাহর অন্যতম কারণ। গতকাল শনিবার ব্র্যাক সেন্টারে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদা ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক মুফাওয়েজা খান। বিজ্ঞপ্তি।