রাজধানীর মতিঝিল বাস কাউন্টারে জোড়া খুনের মূল অভিযুক্ত আল আমিনকে (১৮) গত শনিবার গাজীপুরের কাশিমপুরের ভূমিহীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।১৬ মার্চ ভোরে আরামবাগে সৌদিয়া-এস আলম বাস কাউন্টারে খুন হন কাউন্টার-কর্মী ইলিয়াস ও বাসযাত্রী এস এম এ সুফিয়ান। র্যাব জানিয়েছে, মূলত অপমানের প্রতিশোধ নিতেই আল আমিন তাঁর দুই সহযোগী—বাস কাউন্টারের পিয়ন আহসান উল্লাহ ওরফে রবিন (১৯) ও একই পরিবহনের চালকের সহকারী (হেলপার) সোহেলকে (২৫) নিয়ে এ ঘটনা ঘটান। এর সঙ্গে জড়িত ছিলেন সজীব শিকদার (২২) নামের আরেক তরুণ। এঁদের সবাইকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।র্যাব-৩-এর কর্মকর্তারা জানান, খুনের ঘটনায় আল আমিন, সোহেল ও রবিন অংশ নেন। আল আমিন ছুরি মেরে খুন করেন ইলিয়াসকে। পরে তিনজন মিলে সুফিয়ানকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আল আমিন পালিয়ে যান। আর বাকি দুজন নিজ নিজ কর্মস্থলে যান।সজীব শিকদার নামের ওই তরুণ আল আমিনকে চাপাতি সরবরাহ ও পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।