বাস চলাচলে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত কার রাস্তা দখল করছে ৭০ শতাংশ। কিন্তু যাত্রী পরিবহন করে মাত্র পাঁচ শতাংশ। ফলে যানজট হচ্ছে। কারের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাস চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে হবে। হাঁটার পথ নির্বিঘ্ন করে সাইকেলের ব্যবহার বাড়াতে হবে। এতে জ্বালানির অপচয় বন্ধ হবে।গতকাল বৃহস্পতিবার বিশ্ব কারমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সাইকেল শোভাযাত্রা শেষে এক আলোচনা পর্বে বক্তারা এ কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এই শোভাযাত্রার আয়োজন করে।আয়োজকেরা জানান, জ্বালানি সমস্যা উত্তরণের লক্ষ্যে ১৯৭০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে কারমুক্ত দিবস পালন শুরু হয়। এ বছর সারা বিশ্বে চার হাজারেরও বেশি শহরে এই দিবস পালিত হয়।উপস্থিত বক্তারা বলেন, অবাধে নিবন্ধন, বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে পার্কিং সুবিধা দেওয়া, ব্যাংকঋণ-সুবিধার কারণে মানুষ কারের দিকে ঝুঁকছে। গণপরিবহন-ব্যবস্থার দুরবস্থাও কার বৃদ্ধির জন্য দায়ী। সাইকেলকে পরিবেশবান্ধব ও সুস্বাস্থ্যের সহায়ক উল্লেখ করে বক্তারা বলেন, গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৩০ মিনিট কিংবা বছরে দুই হাজার ১০০ কিলোমিটার সাইকেল চালালে ৫০ শতাংশ মুটিয়ে যাওয়া, ৩০ শতাংশ স্ট্রোকের ঝুঁকি, ৫০ শতাংশ হূদেরাগ ও ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়। তাই রাজধানীবাসীকে সাইকেলে অভ্যস্ত করতে পৃথক লেন করে দেওয়ার দাবি জানান বক্তারা।আলোচনা পর্বে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান। বক্তব্য দেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, ডব্লিউবিবি ট্রাস্টের মারুফ রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।