বাস চলেছে যানজট ছিল না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মভিত্তিক দলগুলোর গতকাল রোববারের ডাকা হরতালে রাজধানী ঢাকায় প্রচুর বাস চলাচল করেছে। সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার ও রিকশার আধিক্য ছিল প্রায় সব সড়কে। তবে দুপুরের আগে ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়নি। এ জন্য চিরচেনা যানজটের ঢাকার রাজপথ ছিল অনেকটাই ফাঁকা। দূরপাল্লার পথেও বাস ছেড়ে যায়নি। তবে সকাল-সন্ধ্যা হরতাল হলেও বিকেল থেকেই দূরপাল্লার পথে বাস চলাচল শুরু হয়ে যায়।সকাল আটটা থেকে সোয়া আটটা পর্যন্ত শ্যামলী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ১৫ মিনিটে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির অন্তত পাঁচটি দ্বিতল বাস চলতে দেখা গেছে। এ সময় গাবতলী-যাত্রাবাড়ী এবং মিরপুর-আজিমপুর, মিরপুর-গুলিস্তান পথে চলাচলকারী প্রচুর মিনিবাসও চলতে দেখা যায়।