বাস থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীতে গতকাল বৃহস্পতিবার একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব।
সকাল সাতটার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাস দীপনগরে এসে থামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বাসের চালক ওবায়দুল হক, তাঁর সহকারী গিয়াস উদ্দিন ও সুপারভাইজার মো. মোস্তফাকে গ্রেপ্তার করে র্যাব।
চালকের আসনের পাশের ফিউজ বাক্সের পেছনের একটি প্লাস্টিকের প্যাকেট থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।