বাসচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যাওড়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাসের চাপায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবজি ব্যবসায়ীর নাম কাজী শহীদ (৪০)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঘটনার পর চালককে পিটুনি দিয়ে কাফরুল থানার পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। পুলিশ বাসটি আটক করেছে।শ্যাওড়াপাড়া হাজি আশরাফ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।