বাসমাশিস সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সাধারণ সম্পাদক মো. ইনছান আলীকে তাঁর পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থ আত্মসাৎ, অনিয়ম, শৃঙ্খলাভঙ্গ ও সমিতির ভাবমূর্তি নষ্ট করার অপরাধে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।অভিযোগ অস্বীকার করে ইনছান আলী প্রথম আলোকে বলেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।