বাসযাত্রীকে অজ্ঞান করায় তিনজনকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে গতকাল বুধবার নারীসহ অজ্ঞান পার্টির তিন সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। পরে পুলিশ তাঁদের আটক করে হাসপাতালে ভর্তি করে।পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে জামালউদ্দিন নামের এক যাত্রী শরীয়তপুর থেকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে আসেন। এ সময় অজ্ঞান পার্টির তিন সদস্য নূরজাহান (৪২), সবুজ (৩৫) ও হাবিব (২৫) তাঁর সঙ্গে খাতির জমান। গল্পের ছলে তাঁরা আচার খাইয়ে দিলে জামালউদ্দিন প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন। বাসের চালক ও তাঁর সহযোগীরা বিষয়টি বুঝতে পেরে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে বংশাল থানার পুলিশ এসে তাদের আটক করে হাসপাতালে ভর্তি করে।