প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে এ সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। গতকাল রোববার রাজধানীতে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন সংগঠন দুটির নেতারা।সমাবেশে বক্তারা বলেন, বাসস একটি জাতীয় বার্তা সংস্থা। এখানে সব মত ও পথের লোকজন থাকাই স্বাভাবিক। কিন্তু সরকার ভিন্নমতের সাংবাদিকদের সংস্থাটি থেকে বিদায় করে দিচ্ছে। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী সমাবেশে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।